ব্যবহারের শর্তাবলী
সর্বশেষ হালনাগাদ: ২৯ অক্টোবর, ২০২৬
RepairKhata ব্যবহার করলে এই শর্তগুলো প্রযোজ্য হয়। সহজ ভাষায় লেখা হয়েছে যাতে পড়েই বোঝা যায়—আমরা কী দিই, আপনার দায়িত্ব কী, আর কোন জায়গায় আমরা কোনো নিশ্চয়তা দিচ্ছি না।
1.RepairKhata কী দেয়
RepairKhata একটি repair shop management সফটওয়্যার। এটি দিয়ে repair গ্রহণ, technician assign, কাজের status, customer-এর ইতিহাস, পেমেন্ট ও বকেয়া, খরচ, ইনভয়েস এবং দোকানের রিপোর্ট পরিচালনা করা যায়।
RepairKhata একটি সফটওয়্যার—এর বেশি কিছু নয়। আমরা device মেরামত করি না, কোনো পার্টস সরবরাহ করি না এবং আপনার ও আপনার customer-এর মধ্যকার লেনদেনের পক্ষ নই।
2.আপনার অ্যাকাউন্টের দায়িত্ব
অ্যাকাউন্ট খোলার সময় সঠিক তথ্য দেবেন এবং আপনার লগইনের তথ্য নিজের কাছে নিরাপদে রাখবেন।
আপনার অ্যাকাউন্ট থেকে যা কিছু করা হয়, তার দায় আপনার। আপনি যদি টিমের কাউকে যুক্ত করেন, কে কতটুকু দেখতে ও করতে পারবে তা ঠিক করার দায়িত্বও আপনার। আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে বলে মনে হলে দ্রুত আমাদের জানান।
3.যেভাবে ব্যবহার করা যাবে না
RepairKhata ব্যবহার করার সময় আপনি সম্মত হচ্ছেন যে:
- আপনি সফটওয়্যারটি আইন মেনে ব্যবহার করবেন এবং বেআইনি কোনো তথ্য বা ছবি এতে রাখবেন না।
- আপনার নিজের দোকানের তথ্য ছাড়া অন্য কারও তথ্যে প্রবেশের চেষ্টা করবেন না।
- সফটওয়্যারটির নিরাপত্তা ভাঙার, অতিরিক্ত চাপ তৈরি করার বা স্বাভাবিক কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না।
- আলাদা লিখিত সম্মতি ছাড়া RepairKhata অন্যের কাছে ভাড়া দেওয়া, বিক্রি করা বা নিজের সেবা হিসেবে চালানো যাবে না।
4.দোকান ও customer-এর তথ্য
আপনার দোকানের তথ্য আপনারই থাকে। আমরা সেটি আপনার হয়ে সংরক্ষণ করি যাতে সফটওয়্যারটি কাজ করতে পারে।
Customer-এর যে তথ্য আপনি RepairKhata-তে লেখেন, তা রাখার ও ব্যবহারের অধিকার আপনার আছে—এটি নিশ্চিত করার দায়িত্ব দোকানের। কীভাবে সেই তথ্য রাখা হচ্ছে তা প্রয়োজনে customer-কে জানানোও দোকানের দায়িত্ব। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে আছে।
5.সেবার প্রাপ্যতা
আমরা RepairKhata সচল রাখার চেষ্টা করি, তবে সেবাটি যেমন আছে তেমনভাবেই দেওয়া হয়।
রক্ষণাবেক্ষণ, হালনাগাদ, ইন্টারনেট সমস্যা বা আমাদের সেবাদাতাদের কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে সেবা বন্ধ থাকতে পারে। নির্দিষ্ট কোনো uptime বা সার্ভিস-লেভেল প্রতিশ্রুতি আমরা এখন দিচ্ছি না।
6.এখন যে সংস্করণ চালু আছে
এই মুহূর্তে RepairKhata একটি cloud-ভিত্তিক web application। ফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকে ব্যবহার করা যায়, কিছু install করতে হয় না, এবং ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ লাগে।
আপনার দোকানের তথ্য আপনার ডিভাইসে নয়, আমাদের সেবাদাতাদের সার্ভারে থাকে।
7.ভবিষ্যতের Local ও Offline সংস্করণ
RepairKhata-এর একটি offline-ভিত্তিক সংস্করণের পরিকল্পনা আছে। এটি এখনো তৈরি হচ্ছে, এখন পাওয়া যায় না এবং বিক্রিও হয় না।
একইভাবে Android ও iOS-এর জন্য আলাদা app-ও তৈরি হচ্ছে, কোনো স্টোরে এখনো নেই। ওয়েবসাইটে এই ভবিষ্যৎ পরিকল্পনার যে বর্ণনা আছে তা কোনো নির্দিষ্ট তারিখ বা বৈশিষ্ট্যের প্রতিশ্রুতি নয়; পরিকল্পনা বদলাতে পারে।
8.প্ল্যান ও মূল্য
RepairKhata সাবস্ক্রিপশন হিসেবে তিনটি প্ল্যানে বিক্রি হয়—Solo, Team ও Business—প্রতিটি ৩ মাস অথবা ১ বছরের জন্য। সবচেয়ে কম মেয়াদ ৩ মাস; মাসিক কোনো প্ল্যান নেই। দাম ওয়েবসাইটে ও রিফান্ড পলিসিতে দেখানো আছে এবং বদলাতে পারে; পেমেন্টের সময় বিলিং পাতায় যে দাম দেখানো থাকে, আপনি সেটাই দেবেন।
নতুন দোকান ৭ দিনের ফ্রি ট্রায়াল পায়। দোকানের মালিক অ্যাপের ভেতর থেকেই EPS (Easy Payment System)-এর মাধ্যমে অনলাইনে টাকা দেন; পেমেন্ট প্রসেস করে EPS, আর আপনার কার্ড, ব্যাংক বা মোবাইল ওয়ালেটের তথ্য RepairKhata কখনো দেখে না। EPS পেমেন্ট নিশ্চিত করার সঙ্গে সঙ্গে আপনার প্ল্যান চালু হয় এবং যত মেয়াদের টাকা দিয়েছেন ততদিন চলে—মেয়াদ শেষের আগে নবায়ন করলে বর্তমান পরিশোধিত মেয়াদ শেষ হওয়ার পর থেকে গোনা হয়। নিজে থেকে কিছুই নবায়ন হয় না: মেয়াদ শেষ হলে আবার টাকা দেবেন কি না, তা আপনিই ঠিক করবেন।
ফ্রি ট্রায়াল বা পরিশোধিত মেয়াদ শেষ হওয়ার পর নতুন পেমেন্ট না হলে দোকানটি লক হয়ে যায়: মালিক টাকা না দেওয়া পর্যন্ত আপনি ও আপনার টিম দোকানের রেকর্ড খুলতে বা কিছু বদলাতে পারবেন না। লক থাকার সময় কিছুই মুছে ফেলা হয় না, টাকা দিলেই সঙ্গে সঙ্গে খুলে যায়, আর আপনার কাস্টমারদের রিপেয়ার ট্র্যাকিং ও ফিডব্যাক লিংক চালু থাকে। রিফান্ড রিফান্ড পলিসি অনুযায়ী হয়।
9.তৃতীয় পক্ষের সেবা
RepairKhata চালানোর জন্য আমরা অন্য কোম্পানির সেবা ব্যবহার করি—database, authentication ও ফাইল সংরক্ষণের জন্য Supabase, hosting-এর জন্য Vercel, এবং প্ল্যানের পেমেন্ট নেওয়ার জন্য EPS (Easy Payment System)। আমাদের সাথে যোগাযোগের জন্য WhatsApp ব্যবহার হয়।
এই সেবাগুলোর নিজস্ব শর্ত ও নীতি আছে এবং সেগুলো তাদের নিয়ন্ত্রণে, আমাদের নয়।
10.মালিকানা
RepairKhata সফটওয়্যার, এর নকশা, নাম ও লোগো আমাদের। প্ল্যান অনুযায়ী আপনি এটি ব্যবহারের অনুমতি পান, মালিকানা নয়।
আপনি যে তথ্য RepairKhata-তে রাখেন—আপনার দোকান, customer, repair ও হিসাবের তথ্য—তা আপনারই থাকে।
11.ব্যবহার বন্ধ বা স্থগিত হওয়া
আপনি যেকোনো সময় RepairKhata ব্যবহার বন্ধ করতে পারেন।
এই শর্ত ভাঙা হলে, সফটওয়্যারটির বা অন্য ব্যবহারকারীদের ক্ষতির আশঙ্কা থাকলে, অথবা আইনগত প্রয়োজনে আমরা কোনো অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করতে পারি। পরিস্থিতি অনুযায়ী সম্ভব হলে আমরা আগে জানানোর চেষ্টা করব।
12.দায়সীমা
আইন যতটুকু অনুমতি দেয়, RepairKhata যেমন আছে তেমনভাবেই সরবরাহ করা হয়; কোনো নির্দিষ্ট ফলাফলের নিশ্চয়তা আমরা দিই না।
সফটওয়্যার ব্যবহারের ফলে পরোক্ষ ক্ষতি, ব্যবসায়িক লোকসান বা তথ্য হারানোর জন্য আমরা দায়ী থাকব না।
একটি বিষয় আলাদা করে বলা দরকার: দোকানের হিসাব ঠিক রাখার দায়িত্ব শেষ পর্যন্ত দোকানেরই। RepairKhata হিসাব রাখা সহজ করে, কিন্তু আপনার ব্যবসার প্রয়োজনীয় রেকর্ড আপনার নিজের কাছেও থাকা উচিত।
13.শর্ত বা সেবা বদলালে
আমরা সফটওয়্যারে নতুন কিছু যোগ করতে, কোনো অংশ বদলাতে বা সরিয়ে দিতে পারি। এই শর্তাবলীও সময়ে সময়ে হালনাগাদ হতে পারে; পাতার উপরে তারিখ লেখা থাকে।
পরিবর্তনের পর ব্যবহার চালিয়ে গেলে ধরে নেওয়া হবে আপনি নতুন শর্তে সম্মত।
14.যোগাযোগ
এই শর্তাবলী নিয়ে কিছু জানার থাকলে WhatsApp-এ আমাদের লিখুন।
কোনো প্রশ্ন আছে?
এই নীতি নিয়ে কিছু জানার থাকলে WhatsApp-এ +8801706033333 নম্বরে লিখুন। এটিই এখন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম।
WhatsApp-এ কথা বলুন